আজ শুক্রবার। আমি যেহেতু ইন্টারনেশনাল কোম্পানিতে চাকরি করি তাই আজকে আমার সপ্তাহের শেষ দিন। সারা সপ্তাহ কি কি করেছি আজ আমলনামা সাবমিট হবে। একদম কর্পোরেট কেয়ামত। আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে এই নিয়েই সবাই চিন্তিত। আমার এক কলিগ আছে রমিজ , ওর মার্কেটিং নাম Ramos। গত সপ্তাহে প্রস্পেক্ট রে ফোন দিয়ে বলছে আমরা যেকোনো ভিডিও বা ইমেজের কাজ করতে পারি। গুড মার্কেটিং। এইটা বলাই ওর চাকরি , কিছু ভুল বলে নাই। কিন্তু ওর ক্লায়েন্ট কিছু বড় মানুষের বড় বড় ছবি আর ভিডিও পাঠাইছে রিটাচ করার জন্য। এক কথায় মাথা খারাপ অবস্থা। প্রত্যেকেই আজকে কি কি কাজ এসেছে লিস্ট চেক করছে , করেই গরম হয়ে নিজের কাজে ফিরে যাচ্ছে। যতই ইন্টারনেশনাল কোম্পানি হোক এখানে কাজ তো করে সব বাড়ির ধারের হুযুররাই। প্রোডাকশন ভর্তি হুজুর। আজকে কাজ করতে গিয়ে বাহ্যিক ভাবে সবার টুপি খুলে গেছে আর ভেতরে ভেতরে খুলে গেছে দানতারা। কতক্ষন গরম থাকা যায় ? এসি উনিশে। চলবে ...
Comments
0 comments | 86 views